বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৭৮৯
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন লোকদেরকে আহ্বান করেন। যুবাইর (রাঃ) সে আহ্বানে সাড়া দিলেন, পুনরায় তিনি লোকদের আহ্বান করলেন, আবারও যুবাইর (রাঃ) সে আহ্বানে সাড়া দিলেন। পুনরায় তিনি লোকদের আহ্বান করলেন, এবারও যুবাইর (রাঃ) সে আহ্বানে সাড়া দিলেন। এরূপ তিনবার বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’প্রত্যেক নবীর জন্য একজন বিশেষ মদদগার থাকে আর আমার বিশেষ মদদগার হচ্ছে যুবাইর’। সুফিয়ান (রহঃ) বলেন, হাওয়ারী সাহায্যকারীকে বলা হয়।