Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৭৯২

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, আমি মক্কার পথে আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এর সঙ্গে ছিলাম। পথে তাঁর নিকট সাফিয়্যা বিনতে আবূ উবাইদ (রাঃ) এর ভীষণ অসুস্থতার সংবাদ পৌঁছে। তখন তিনি দ্রুতগতিতে চলতে থাকেন। এমনকি যখন সূর্যাস্তের পরে লালিমা অদৃশ্য হয়ে গেল, তখন তিনি উট থেকে অবতরণ করে মাগরিব ও এশার সালাত একত্রে আদায় করেন। আর আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, যখন তাঁর দ্রুত চলার প্রয়োজন হতো, তখন তিনি মাগরিবকে বিলম্বিত করে মাগরিব ও এশার উভয় সালাত (নামায/নামাজ) পরপর এক সাথে আদায় করতেন।

ছবি বানান