Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৮২৬

প্রায় ১ মিনিট · ৬৮ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক সুন্দর, সর্বাধিক দানশীল ও সর্বাধিক শৌর্য-বীর্যের অধিকারী ছিলেন। আনাস (রাঃ) বলেন, একবার এমন হয়েছিল যে, মদিনাবাসী একটি আওয়াজ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। তিনি বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ তালহা (রাঃ) এর গদিবিহীন ঘোড়ায় আরোহন করে তরবারী ঝুলিয়ে তাদের সম্মুখে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’আমি এ ঘোড়াটিকে দ্রুতগামী পেয়েছি।’

ছবি বানান