বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৮৩৪
আনসারীগণের কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অনুমতি চেয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি আমাদের অনুমতি দান করেন, তবে আমরা আমাদের ভাগ্নে আব্বাসের মুক্তিপণ ছেড়ে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, একটি দিরহামও ছেড়ে দিবে না। ইব্রাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাহরাইন থেকে অর্থ সম্পদ আনা হয়। তখন তার নিকট আব্বাস (রাঃ) এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমাকে কিছু দিন। আমি আমার নিজের মুক্তিপণ আদায় করেছি এবং আকীলেরও মুক্তিপণ আদায় করেছি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে নিন এবং তার কাপড়ে দিয়ে দিলেন।