Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৮৮১

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেন, আমার ঘরে আমার পালার দিন আমার কণ্ঠ ও বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয়েছে। আল্লাহ তা’আলা (মৃত্যুকালেও) তাঁর ও আমার মুখের লালাকে একত্রিত করেছেন। তিনি বলেন, আবদুর রাহমান (রাঃ) একটি মিসওয়াক নিয়ে প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চিবুতে অপারগ হন। তখন আমি সে মিসওয়াকটি নিয়ে নিজে চিবিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁত মেজে দেই।

ছবি বানান