বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৮৮৬
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধীর্মণী আয়িশা (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তাঁর নিকট ছিলেন। তখন আয়িশা (রাঃ) আওয়াজ শুনতে পেলেন যে, জনৈক ব্যাক্তি হাফসা (রাঃ) এর ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এ ব্যাক্তি আপনার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয়, সে অমুক, হাফসা (রাঃ) এর দুধ চাচা। (নবীজি বললেন) দুধপান তা-ই হারাম করে, যা জন্মগত সম্পর্কে কারণে হারাম হয়।