Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৮৯২

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

তিনি বলেন, আলী (রাঃ) যদি উসমান (রাঃ) এর সমালোচনা করতেন, যেদিন তাঁর নিকট কিছু লোক এসে উসমান (রাঃ) কর্তৃক কিছু যাকাত উসূলকারী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আলী (রাঃ) আমাকে জানিয়েছেন, উসমান (রাঃ) এর নিকট যাও এবং তাঁকে সংবাদ দাও যে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান। কাজেই আপনার কর্মচারীদের কাজ করার আদেশ দিন। তারা যেন সে অনুসারে কাজ করে। তা নিয়ে আমি তাঁর কাছে গেলাম। তখন তিনি বললেন, আমার এটির দরকার নেই। তারপর আমি তা নিয়ে আলী (রাঃ)-এর নিকট ফিরে এসে তাঁকে এ সম্পর্কে অবহিত করি। তখন তিনি বললেন, এটি যেখান থেকে নিয়েছ সেখানে রেখে দাও। হুমাইদী (রহঃ) ... ইবনু হানাফিয়্যা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে বলেন, আমাকে পাঠিয়ে বলেন, এ ফরমানটি নাও এবং এটি উসমান (রাঃ) এর কাছে নিয়ে যাও, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা (যাকাত) সম্পর্কে নির্দেশ দিয়েছেন।

ছবি বানান