Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৯২৪

প্রায় ১ মিনিট · ১৩৯ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দলকে দিলেন আর এক দলকে দিলেন না। তারা যেন এতে মনক্ষুন্ন হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন লোকদের দেই, যাদের সম্পর্ক বিগড়ে যাওয়া কিংবা ধৈর্যহারা হওয়ার আশঙ্কা করি। আর অন্যদল যাদের অন্তরে আল্লাহ তা’আলা কল্যাণ ও অমুখাপেক্ষিতা দান করেছেন, তার উপর ছেড়ে দই। আর আমর ইবনু তাগলিব (রাঃ) তাদের অন্তর্ভুক্ত। আমর ইবনু তাগলিব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে যা বলেছেন, তার পরিবর্তে যদি আমাকে লাল বর্ণের উট দেওয়া হতো তাতে আমি এতখানি খুশী হতাম না। আর আবূ আসিম (রহঃ) জারীর (রহঃ) থেকে হাদীসটি এতটুকু অতিরিক্তসহ বর্ণনা করেছেন যে, হাসান (রহঃ) বলেন, আমাকে আমর ইবনু তাগলিব (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু মাল অথবা বন্দী আনীত হয়, তখন তিনি তা বণ্টন করেন।

ছবি বানান