বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৯৫৩
তিনি বলেন, আবূ বকর (রাঃ) আমাকে সে সকল লোকের সঙ্গে পাঠান যারা মিনায় কুরবানীর দিন এ ঘোষণা দিবেনঃ এ বছরের পর কোন মুশরিক হাজ্জ (হজ্জ) করতে পারবে না আর বায়তুল্লাহ শরীফে কোন উলঙ্গ ব্যাক্তি তাওয়াফ করতে পারবে না আর কুরবানীর দিনই হল হাজ্জে আকবরের দিন। একে অকবর এ জন্য বলা হয় যে, লোকেরা (উমরাহকে) হাজ্জে আসগার (ছোট) বলেন। আবূ বকর (রাঃ) সে বছর মুশরিকদের চুক্তি রহিত করে দেন। কাজেই হুজ্জাতুল বিদার বছর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জ (হজ্জ) করেন, তখন কোন মুশরিক হাজ্জ (হজ্জ) করেনি।