Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৯৫৮

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

তিনি বলেন, আমার মা যিনি মুশরিক ছিলেন, তাঁর পিতার সাথে আমার নিকট এলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কুরাইশরা চুক্তি করেছিলেন তখন আসমা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ বলে জিজ্ঞাসা করলেন, ’ইয়া রাসূলাল্লাহ! আমার মা আমার নিকট এসেছেন। তিনি ইসলামের প্রতি আগ্রহী নন। আমি কি তাঁর সঙ্গে সদ্ব্যবহার করব?’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’হ্যাঁ, তাঁর সাথে সদাচরণ কর।’

ছবি বানান