Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৯৮৮

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

হারিস ইবনু হিশাম (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, আপনার নিকট ওহী কিরূপে আস? তিনি বললেন, ’এর সব ধরণের ওহী নিয়ে ফিরিশ্‌তা আসেন। কোন কোন সময় ঘন্টার আওয়াজের ন্যায় শব্দ করে (আসে) যখন ওহী আমার নিকট আসা শেষ হয়ে যায়, তখন তিনি যা বলেছেন আমি তা মুখস্ত করে ফেলি। আর এরূপ শব্দ করে ওহী আসাটা আমার নিকট কঠিন মনে হয়। কখনও কখনও ফিরিশতা আমার কাছে মানুষের আকৃতিতে আসেন এবং আমার সাথে কথা বলেন। তিনি যা বলেন আমি তা মুখস্ত করে নেই।’

ছবি বানান