Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,০০৩

প্রায় ১ মিনিট · ৫৪ শব্দ

আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) ... সাফওয়ান ইবনু ইয়া’লা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিম্বারে উঠে এ আয়াত তিলাওয়াত করতে শুনেছি; (আর তারা ডাকল, হে মালিক) (মালিক জাহান্নামের তত্ত্ববধায়ক ফিরিশ্তার নাম)। সুফিয়ান (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর ক্বিরাআতنَادَوْا يَا مَالِكُ স্থলেنَادَوْا يَا مَالِ রয়েছে।

ছবি বানান