বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,০১৬
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’(জান্নাতে মুমিনদের জন্য) গুনগত মোতির তাবু থাকবে যার উচ্চতার দৈর্ঘ ত্রিশ মাইল। এর প্রতিটি কোনে মুমিনদের জন্য এমন স্ত্রী থাকবে যাদেরকে অন্যরা কখনো দেখেনি।’ আবূ আবদুস সামাদ ও হারিস ইবনু উবায়দ আবূ ইমরান (রহঃ) থেকে (ত্রিশ মাইলের স্থলে) ষাট মাইল বলে বর্ণনা করেছেন।