বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,০৪১
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’তোমাদের কেউ যখন নিদ্রা যায় তখন শয়তার তার মাথার শেষাংশে তিনটি করে গিরা দিয়ে দেয়। প্রত্যেক গিরার সময় এ কথা বলে কুমন্ত্রণা দেয় যে, এখনো রাত অধিক রয়ে গেছে, অতএব শুয়ে থাক। এরপর সে লোক যদি জেগে উঠে এবং আল্লাহকে স্মরণ করে তখন একটি গিরা খুলে যায়। (অলসতা দুর হয়) তারপর সে যদি উযূ (ওজু/অজু/অযু) করে তবে দ্বিতীয় গিরাটিও খুলে যায় (এটা অপবিত্রতার গিরা) আর যদি সে সালাত (নামায/নামাজ) আদায় করে তবে সব কয়টি গিরাই খুলে যায়। আর এ ব্যাক্তি খুশির সাথে পবিত্র মনে ভোর উদযাপন করবে, অন্যথায় সে অপবিত্র মনে অলসতার সাথে ভোর উদযাপন করবে।