Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,০৪৪

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্যের এক কিনারা উদিত হবে, তখন তা পরিস্কারভাবে উদিত না হওয়া পর্যন্ত তোমরা সালাত (নামায/নামাজ) আদায় করা বন্ধ রাখ। আবার যখন সূর্যের এক কিনারা অস্ত যাবে তখন তা সম্পূর্ণ অস্ত না যাওয়া পর্যন্ত তোমরা সালাত আদায় করা বন্ধ রাখ। আর তোমরা সূর্যদয়ের সময়কে এবং সূর্যাস্তের সময়কে তোমাদের সালাতের জন্য নির্ধারিত করো না। কেননা, তা শয়তানের দু’শিং এর মাঝখান দিয়ে উদিত হয়। বর্ণনাকারী বলেন, হিশাম (রহঃ) কি ’শয়তান’ বলছেন না ’আশ-শয়তান’ বলেছেন তা আমি জানিনা।

ছবি বানান