Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,০৫৫

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাত (নামায/নামাজ)-এর উদ্দেশ্যে আযান দেওয়া তখন শয়তান (আযানের স্থান) স্বশব্দে বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে। আযান শেষ হলে সামনে এগিয়ে আসে। আবার যখন (সালাত (নামায/নামাজ)-এর জন্য) ইকামত দেওয়া হয় তখন আবার পালাতে থাকে। ইকামত শেষ হলে আবার সামনে আসে এবং মানুষের মনে খটকা সৃষ্টি করতে থাকে আর বলতে থাকে অমুক অমুক বিষয় মনে কর। এমনকি সে ব্যাক্তি আর স্মরণ রাখতে পারে না যে, সে কি তিন রাকাআত পড়ল না চার রাকাআত পড়ল। এমন যদি কারো হয়ে যায়, সে মনে রাখতে পারে না তিন রাকাআত পড়ছে না চার রাকাআত, তবে সে যেন দু’টি সাহু সিজ্‌দা করে।

ছবি বানান