বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,০৫৮
তিনি বলেন, সেই ব্যাক্তি যাকে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৌখিক দু’আয় শয়তান থেকে রক্ষা করেছেন তিনি হলেন, আম্মার (রাঃ)। লায়স (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’ফিরিশতাগণ মেঘের মধ্যে এমন সব বিষয় আলোচনা করেন, যা পৃথিবীতে ঘটবে। তখন শয়তানেরা দু’ একটি কথা শূনে ফেলে এবং তা গণকদের কানে এমনভাবে ঢেলে দেয় যেমন বোতলে পানি ঢালা হয়। তখন তারা এ সত্য কথার সাথে শত প্রকারের মিথ্যা কথা বাড়িয়ে বলে।’