বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,০৬৬
তিনি আবদুল্লাহ ইবনু আবদুর রাহমান (রহঃ) কে বলেছেন, ’আমি তোমাকে দেখেছি তুমি ছাগপাল ও মরুভূমি পছন্দ করছ। অতএব তুমি যখন তোমার ছাগপাল নিয়ে মরুভূমিতে অবস্থান করবে, সালাত (নামায/নামাজ)-এর সময় হলে আযান দিবে, তখন তুমি উচ্চস্বরে আযান দিবে। কেননা, মুআযযীনের কণ্ঠস্বর জ্বিন, মানুষ ও যে কোন বস্তু শুনে, তারা কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে।’ আবূ সাঈদ (রাঃ) বলেন, আমি এ হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি।