Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,০৭২

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’যখন রাতের আধার নেমে আসবে বা বলেছেন, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদেরকে (ঘরে) আটকিয়ে রাখবে। কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাবে তখন তাদেরকে ছেড়ে দিতে পার। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ কর। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। ইবনু জুরাইজ (রহঃ) বলেন, হাদীসটি আমর ইবনু দ্বীনার (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ থেকে আতা (রহঃ)-এর অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি اذْكُرُوا اسْمَ اللَّهِ বলেন নি।

ছবি বানান