বুখারী শরীফ - হাদীস নং ৩,০৮৩
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক গুহায় ছিলাম। তখন وَالْمُرْسَلاَتِ عُرْفًا সূরাটি অবতীর্ণ হয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে সূরাটি লিখে নিচ্ছিলাম। এমনি সময় একটি সাপ বেরিয়ে আসল তার গর্ত থেকে। আমরা তাকে মারার জন্য দৌড়ে যাই। কিন্তু সে আমাদের আগেই ভেগে গিয়ে গর্তে ঢুকে পড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাদের অনিষ্ট থেকে যেমন রক্ষা পেয়েছে, তোমরাও তেমন তার অনিষ্ট থেকে রক্ষা পেয়েছো। ইসরাঈর (রহঃ) আমাশ, ইবরাহীম, আলকামা (রহঃ)-ও আবদুল্লাহ (রাঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। রাবী আবদুল্লাহ (রাঃ) বলেছেন, আমরা সুরাটি তাঁর মুখ থেকে বের হবার সাথে সাথে শিখে নিচ্ছিলাম। আবূ আওয়ানা মুগীরা (রাঃ) থেকে অনুরূপই বর্ণনা করেছেন। আর হাফস, আবূ মুআবিয়া ও সুলাইমান ইবনু কারম, আ’মাশ, ইব্রাহীম, আসওয়াদ (রহঃ)-ও আবদুল্লাহ (রাঃ) থেকে অনুরূপই বর্ণনা করেছেন।