বু
বুখারী শরীফ - হাদীস নং ৩১
আবূল ওয়ালীদ এবং বিশ্র (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণনা করেনঃ (الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ) “যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করেনি” (৬ঃ ৮২) এ আয়াত নাযিল হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবিগণ বললেন, ’আমাদের মধ্যে এমন কে আছে যে যুলুম করে নি?’ তখন আল্লাহ্ তা’আলা এ আয়াত নাযিল করেনঃ (إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ) “নিশ্চয়ই শির্ক চরম যুলুম।” (৩১ঃ ১৩)