বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,১১৮
লোকজন তাঁর সামনে দাজ্জালের কথা উল্লেখ করেছেন। তাঁর (দাজ্জালের) দু’ চোখের মাঝখানে অর্থাৎ কপালে লেখা থাকবে কাফির বা কাফ, ফা, রা। ইবনু আব্বাস (রাঃ) বলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শুনেনি। বরং তিনি বলেছেন, যদি তোমরা ইব্রাহীম (আলাইহিস সালাম) কে দেখতে চাও তবে তোমাদের সাথীর (আমার) দিকে তাকাও আর মূসা (আলাইহিস সালাম) তিনি হলেন কোকড়ানো চুল, তামাটে রং-এর দেহ বিশিষ্ট। তিনি এমন এক লাল উটের উপর উপবিষ্ঠ, যার নাকের রশি হবে খেজুর গাছের ছালের তৈরি। আমি যেন তাকে দেখতে পাচ্ছি, তিনি আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে উপত্যকায় অবতরণ করেছেন।