বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,১২৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামাঈলের মায়ের প্রতি আল্লাহ রহম করুন। যদি তিনি তাড়াতাড়ি না করতেন, তবে যমযম একটি প্রবহমান ঝর্নায় পরিণত হত। আনসারী (রহঃ) ইবনু জুরাইজ (রহঃ) সূত্রে বলেন যে, কাসীর ইবনু কাসীর বলেছেন যে আমি ও উসমান ইবনু আবূ সুলায়মান (রহঃ) সাঈদ ইবনু জুবাইর (রহঃ) এর নিকট বসা ছিলাম। তিনি বললেন, ইবনু আব্বাস (রাঃ) আমাকে এরূপ বলেন নি বরং তিনি বলেছেন, ইবরাহীম (আলাইহিস সালাম) ইসমাঈল (আলাইহিস সালাম) এবং তাঁর মাকে নিয়ে আসলেন। মা তখন তাঁকে দুধ পান করাতেন এবং তাঁর সাথে একটি মশক ছিল। এ অংশটি মারফুরূপে বর্ণনা করেন নি।