বুখারী শরীফ - হাদীস নং ৩,১২৯
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [আয়িশা (রাঃ)] কে বলেছেন, তুমি কি জানো? তোমরা কওম যখন কা’বা ঘর নির্মাণ করেছে, তখন তারা ইব্রাহীম (আলাইহিস সালাম) এর ভিত্তি থেকে ছোট করেছে? তখন আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি তা ইবরাহীম (আলাইহিস সালাম) এর ভিত্তির উপর পুনঃনির্মাণ করবেন না? তিনি বললেন, যদি তোমার কওম কুফরী থেকে সদ্য আগত না হতো, (তাহলে আমি তা করে দিতাম।) আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বললেন, যদি আয়িশা (রাঃ) এ হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে থাকেন, তবে আমি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতীমে কাবার সংলগ্ন দু’টি কোণকে চুমু দেওয়া একমাত্র এ কারণে পরিহার করেছেন যে, কা’বা ঘর ইব্রাহীম (আলাইহিস সালাম) এর ভিত্তির উপর পুরাপুরি নির্মাণ করা হয় নি। রাবী ইসমাঈল (রহঃ) বলেন, ইবনু আবূ বকর হলেন আবদুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আবূ বকর (রাঃ)।