Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩১৫

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

وَقَالَ جَابِرٌ وَأَبُو سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَدَعُ الصَّلاَةَ জাবির ইবন ’আবদুল্লাহ ও আবূ সা’ঈদ খুদরী (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, (স্ত্রীলোক হায়যকালীন সময়) সালাত ছেড়ে দেবে ৩১৫। মূসা ইবনু ইসমা’ঈল (রহঃ) .... মু’আযা (রহঃ) থেকে বর্ণিত, এক মহিলা আয়িশা (রাঃ)–কে বললেনঃ আমাদের জন্য হায়যকালীন কাযা সালাত (নামায/নামাজ) পবিত্র হওয়ার পর আদায় করলে চলবে কি না? ’আয়িশা (রাঃ) বললেনঃ তুমি কি হারুরইয়্যা? (খারেজীদের একটি দল ঋতুবতীর জন্য সালাতের ক্বাযা ওয়াজিব মনে করত) আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঋতুবতী হতাম কিন্তু আমাদের সালাত কাযার নির্দেশ দিতেন না। অথবা তিনি [’আয়িশা (রাঃ)] বলেনঃ আমরা তা কাযা করতাম না।

ছবি বানান