বুখারী শরীফ - হাদীস নং ৩,১৭৩
بَاب إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى الْآيَةَ لَتَنُوءُ لَتُثْقِلُ قَالَ ابْنُ عَبَّاسٍ أُولِي الْقُوَّةِ لَا يَرْفَعُهَا الْعُصْبَةُ مِنْ الرِّجَالِ يُقَالُ الْفَرِحِينَ الْمَرِحِينَ وَيْكَأَنَّ اللَّهَ مِثْلُ أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَيُوَسِّعُ عَلَيْهِ وَيُضَيِّقُ بَاب قَوْلِ اللَّهِ تَعَالَى وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا إِلَى أَهْلِ مَدْيَنَ لِأَنَّ مَدْيَنَ بَلَدٌ وَمِثْلُهُ وَاسْأَلْ الْقَرْيَةَ وَاسْأَلْ الْعِيرَ يَعْنِي أَهْلَ الْقَرْيَةِ وَأَهْلَ الْعِيرِ وَرَاءَكُمْ ظِهْرِيًّا لَمْ يَلْتَفِتُوا إِلَيْهِ يُقَالُ إِذَا لَمْ يَقْضِ حَاجَتَهُ ظَهَرْتَ حَاجَتِي وَجَعَلْتَنِي ظِهْرِيًّا قَالَ الظِّهْرِيُّ أَنْ تَأْخُذَ مَعَكَ دَابَّةً أَوْ وِعَاءً تَسْتَظْهِرُ بِهِ مَكَانَتُهُمْ وَمَكَانُهُمْ وَاحِدٌ يَغْنَوْا يَعِيشُوا تَأْسَ تَحْزَنْ آسَى أَحْزَنُ وَقَالَ الْحَسَنُ إِنَّكَ لَأَنْتَ الْحَلِيمُ يَسْتَهْزِئُونَ بِهِ وَقَالَ مُجَاهِدٌ لَيْكَةُ الْأَيْكَةُ يَوْمِ الظُّلَّةِ إِظْلَالُ الْغَمَامِ الْعَذَابَ عَلَيْهِمْ ২০৩২. পরিচ্ছেদঃ (মহান আল্লাহর বাণীঃ) মাদইয়ানবাসীদের প্রতি তাদের ভাই শু’আইবকে পাঠিয়েছিলাম। (১১ঃ ৪৮) إِلَى مَدْيَنَ অর্থাৎ মাদইয়ানবাসীদের প্রতি। কেননা মাদইয়ান একটি জনপদ। যেমনঃ وَاسْأَلِ الْقَرْيَةَ وَاسْأَلِ الْعِيرَ অর্থাৎ জনপদবাসী ও যাত্রীদল। وَرَاءَكُمْ ظِهْرِيًّا অর্থাৎ তোমরা তার প্রতি ফিরে তাকাওনি। যখন কারো কোনো প্রয়োজন পুরা না করবে, তখন বলা হয়- তুমি আমার প্রয়োজনকে পিছনে ফেলে রেখেছো। অথবা তুমি আমার প্রতি ফিরে তাকাও নি। الظِّهْرِيُّ অর্থ তুমি আমার সাথে কোন বাহন অথবা বাসন রাখতে যার দ্বারা তুমি উপকৃত হবে। مَكَانَتُهُمْ وَمَكَانُهُمْ একই অর্থ। يَغْنَوْا অর্থ জীবন যাপন। تاس অর্থ চিন্তিত হওয়া। آسَى অর্থ দুঃখিত হবো। হাসান (রহঃ) বলেন, إِنَّكَ لأَنْتَ الْحَلِيمُ (অর্থাৎ তুমি অবশ্যই সহিঞ্চু সদাচারী ১১ঃ ৮৭) এখানে কাফিররা ঠাট্রাচ্ছলে বলতো। আর মুজাহিদ (রহঃ) বলেন, لَيْكَةُ মুলতঃ الأَيْكَةُ ছিল। يَوْمِ الظُّلَّةِ অর্থ তাদের জন্য মেঘাচ্ছন্ন দিবসের আযাব। ৩১৭৩। মুসাদ্দাদ (রহঃ) এবং আবূ নু’আঈম (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন এরূপ না বলে যে, আমি (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইউনুস (আলাইহিস সালাম) থেকে উত্তম। মুসাদ্দাদ (রহঃ) বাড়িয়ে বললেন, ইউনুস ইবনু মাত্তা।