বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,১৯৩
তিনি বলেন, যে ব্যাক্তি সাক্ষ্য দিল, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই আর মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল আর নিশ্চয়ই ঈসা (আলাইহিস সালাম) আল্লাহর বান্দা ও তাঁর রাসূল এবং তাঁর সেই কালিমা যা তিনি মারিয়ামকে পৌছিয়েছেন এবং তাঁর পক্ষ থেকে একটি রূহ মাত্র, আর জান্নাত সত্য ও জাহান্নাম সত্য আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন, তার আমল যাই হোক না কেন। ওয়লীদ (রহঃ) ... জুনাদা (রহঃ) থেকে বর্ণিত হাদিসে জুনাদা বাড়িয়ে বলেছেন যে, জান্নাতের আট দরজায় যেখানে দিয়েই সে চাইবে। (আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। )