Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,২০৪

প্রায় ২ মিনিট · ২০৩ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাশরের মাঠে খালি-পা, খালি-গা এবং খাতনাবিহীন অবস্থায় সমবেত হবে। তারপর তিনি এ আয়াত পাঠ করলেনঃ যেভাবে আমি প্রথবার সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করবো। এটা আমার ওয়াদা। আমি তা অবশ্যই পুর্ণ করব। (২১ঃ ১০৪) এরপর (হাশরে) সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে, তিনি হলেন ইব্‌রাহীম (আলাইহিস সালাম)। তারপর আমার সাহাবীদের কিছু সংখ্যককে ডান দিকে (বেহেশ্‌তে) এবং কিছু সংখ্যককে বাম দিকে (দোযখে) নিয়ে যাওয়া হবে। তখন আমি বলব, এরা তো আমার অনুসারী। তখন বলা হবে আপনি তাদের থেকে বিদায় নেয়ার পর তারা মুরতাদ হয়ে গেছে। তখন আমি এমন কথা বলব, যেমন বলেছিল, পুণ্যবান বান্দা ঈসা ইবনু মারিয়াম (আলাইহিস সালাম)। তার উক্তিটি হল এ আয়াতঃ আর আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম। এরপর আপনি যখন আমাকে উঠিয়ে নিলেন তখন আপনই তাদের হেফাযতকারী ছিলেন। আর আপনি তো সবকিছুর উপরই সাক্ষী। যদি আপনি তাদেরকে আযাব দেন, তবে এরা আপনারই বান্দা। আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে আপনি নিশ্চয়ই পরাক্রমশীল ও প্রজ্ঞাময়। (৫ঃ ১১৭) কাবীসা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এরা হল ঐ সব মুরতাদ যারা আবূ বক্‌র (রাঃ) এর খিলাফতকালে মুরতাদ হয়ে গিয়েছিল। তখন আবূ বক্‌র (রাঃ) তাদের সাথে যুদ্ধ করেছিলেন।

ছবি বানান