বু
বুখারী শরীফ - হাদীস নং ৩২১
তিনি বলেনঃ উম্মে হাবীবা (রাঃ) সাত বছর পর্যন্ত ইস্তিহাযাগ্রস্থা ছিলেন। তিনি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন। তিনি তাঁকে গোসলের নির্দেশ দিলেন এবং বললেনঃ এ শিরা-নির্গত রক্ত। এরপর উম্মে হাবীবা (রাঃ) প্রতি সালাত (নামায/নামাজ)-এর জন্য গোসল করতেন।