Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,২২৭

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

আবদুল আযীয ইবনু আবদুল্লাহ (রহঃ) ... সা’দ ইবনু আবূ ওয়াক্‌কাস (রাঃ) উসামাহ্‌ ইবনু যায়েদ (রাঃ) কে জিজ্ঞাসা করেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্লেগ সম্বন্ধে কি শুনেছেন? উসামাহ্‌ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্লেগ একটি আযাব। যা বনী ইসরাঈলের এক সম্প্রদায়ের উপর আপতিত হয়েছিল। অথবা তোমাদের পূর্বে যারা ছিল। তোমরা যখন কোন স্থানে প্লেগের প্রাদুর্ভাব শুনতে পাও, তখন তোমরা সেখানে যেয়োনা। আর যখন প্লেগ এমন স্থানে দেখা দেয়, যেখানে তুমি অবস্থান করছো, তখন সে স্থান থেকে পালানোর উদ্দেশ্যে বের হয়োনা। আবূ নযর (রহঃ) বলেন, পলায়নের উদ্দেশ্যে এলাকা ত্যাগ করো না। তবে অন্য প্রয়োজনে যেতে পার, তাতে বাঁধা নেই।

ছবি বানান