Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,২৩০

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

তিনি বলেন, আমি এক ব্যাক্তিকে কুরআনের একটি আয়াত (এমনভাবে) পড়তে শুনলাম যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার শ্রুত তিলাওয়াতের বিপরীত। আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে উপস্থিত হয়ে ঘটনাটি বললাম তখন তাঁর চেহারায় অসন্তোষের ভাব লক্ষ্য করলাম। তিনি বললেন, তোমরা উভয়ই ভাল ও সুন্দর পড়েছ। তবে তোমারা ইখ্‌তিলাফ (মতবিরোধ) করো না। তোমাদের পূর্ববর্তীগণ ইখ্‌তিলাফ ও মতবিরোধের কারণেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

ছবি বানান