Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,২৪৪

প্রায় ১ মিনিট · ৬০ শব্দ

কায়স ইবনু হাফস (রহঃ) ... কুলায়েব ইবনু ওয়ায়েল (রহঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিভাবকত্বে পালিতা আবূ সালমার কন্যা যায়নাবকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুযার গোত্রের ছিলেন? তিনি বললেন, বনু নযর ইবনু কিনানা উদ্ভূত গোত্র মুযার ছাড়া আর কোন্‌ গোত্র থেকে হবেন? এবং মুযার গোত্র নাযার ইবনু কিনানা গোত্রের একটি শাখা ছিল।

ছবি বানান