বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,২৫৬
উসমান (রাঃ), যায়েদ ইবনু সাবিত (রাঃ), আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ), সা’ঈদ ইবনুল ’আস (রাঃ) আবদুর রহমান ইবনু হারিস (রাঃ)-কে ডেকে পাঠালেন। তাঁর [হাফসা (রাঃ)-এর নিকট] সংরক্ষিত কুরআনকে সমবেত ভাবে লিপিবদ্ধ করার কাজ আরম্ভ করলেন। উসমান (রাঃ) কুরাইশ বংশীয় তিন জনকে বললেন, যদি যায়েদ ইবনু সাবিত (রাঃ) এবং তোমাদের মধ্যে কোন শব্দে (উচ্চারন ও লিখন পদ্ধতি সম্পর্কে) মতোবিরোধ দেখা দেয় তবে কুরাইশের ভাষায় তা লিপিবদ্ধ করো। যেহেতু কুরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। সুতরাং তাঁরা তা-ই করলেন।