Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩৩০

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

وَبِهِ قَالَ عَطَاءٌ. وَقَالَ الْحَسَنُ فِي الْمَرِيضِ عِنْدَهُ الْمَاءُ وَلاَ يَجِدُ مَنْ يُنَاوِلُهُ يَتَيَمَّمُ. وَأَقْبَلَ ابْنُ عُمَرَ مِنْ أَرْضِهِ بِالْجُرُفِ، فَحَضَرَتِ الْعَصْرُ بِمَرْبَدِ النَّعَمِ فَصَلَّى، ثُمَّ دَخَلَ الْمَدِينَةَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ فَلَمْ يُعِدْ ’আতা (রহঃ)-এর অভিমতও তাই। হাসান বসরী (রহঃ) বলেনঃ যে রোগের কাছে পানি আছে কিন্তু তাঁর কাছে তা পৌছানোর কোন লোক না থাকে, তবে সে তায়াম্মুম করবে। ইবন ’উমর (রাঃ) জুরুফ নামক স্থানের জমি থেকে ফেরার সময় ’মারবাদুন্না’আম’-এ পৌঁছালে আসরের সময় হয়ে যায়। তখন তিনি (তায়াম্মুম) করে সালাত আদায় করলেন। পরে তিনি মদীনা পৌছালেন। তখনো সূর্য উপরে ছিল। কিন্তু তিনি সালাত পুনরায় আদায় করলেন না ৩৩০। ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) ..... আবূ জুহাইম (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মদিনার নিকটস্থ) ’বি’রে জামাল’ থেকে আসছিলেন। পথিমধ্যে তাঁর সাথে এক ব্যাক্তির দেখা হল। লোকটি তাঁকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়াব না দিয়ে দেয়ালের কাছে অগ্রসর হয়ে তাতে (হাত মেরে) নিজ চেহারা ও হস্তদ্বয় মাসেহ করে নিলেন, তারপর সালামের জওয়াব দিলেন।

ছবি বানান