বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৩০২
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা অধিক দানশীল ছিলেন। তাঁর বদান্যতা অধিক বেড়ে যেতো রমযান মোবারকের পবিত্র দিনে যখন জিবরীল (আলাইহিস সালাম) তাঁর সাক্ষাতে আসতেন। জিবরীল(আলাইহিস সালাম) প্রতিরাতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে কুরআনুল কারীমের দাওর করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ বিতরণে প্রবাহিত বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন।