বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৩১৩
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা (বৃষ্টির জন্য সালাত) ব্যতীত অন্য কোন দু’আয় তাঁর বাহুদ্বয় এতটা ঊর্দ্ধে উঠাতেন না ইস্তিসকা ব্যতীত কেননা এতে হাত এত ঊর্দ্ধে উঠাতেন যে তাঁর বগলের শুভ্রতা দেখা যেত। আবূ মূসা (রহঃ) হাদীস বর্ণনায় বলেন, আনাস (রাঃ) বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আর মধ্যে দু’ হাত উপরে উঠিয়েছেন; এবং আমি তাঁর বগলের শুভ্রতা দেখেছি।