বুখারী শরীফ - হাদীস নং ৩,৩১৭
তিনি মসজিদে কা’বা থেকে রাতে অনুষ্ঠিত ইসরা এর ঘটনা বর্ণনা করছিলেন যে, তিন ব্যাক্তি (ফিরিশতা) তাঁর নিকট হাজির হলেন মি’রাজ সম্পর্কে ওহী অবতরণের পূর্বে। তখন তিনি মাসজিদুল হারামে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাদের প্রথমজন বলল, তাদের (তিন জনের) কোন জন তিনি? (যেহেতু নবীজীর পাশে হামযা ও জাফর শুয়ে ছিলেন) মধ্যম জন উত্তর দিল, তিনই (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের শ্রেষ্ঠ জন। আর শেষ জন বলল, শ্রেষ্ঠ জনকে নিয়ে চল। এ রাত্রে এতটুকুই হল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে আর দেখেন নাই। অতঃপর আরেক রাতে তাঁরা আগমন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর তা দেখতে পাচ্ছিল। যেহেতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ ঘুমাত কিন্তু তাঁর অন্তর সদা জাগ্রত থাকত। সকল আম্বিয়া কেরামের অবস্থা এরুপই ছিল যে, তাঁদের চোখ ঘুমাতো কিন্তু তাঁর অন্তর সদা জাগ্রত থাকত। তারপর জিবরীল (আলাইহিস সালাম) (ভ্রমণের) দায়িত্ব গ্রহণ করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আকাশের দিকে চড়তে লাগলেন।