বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৩৬৬
তিনি বলেন, উমর ইবনু খাত্তাব (রাঃ) (তাঁর সভাসদদের মধ্যে) ইবনু আব্বাস (রাঃ) কে বিশেষ মর্যাদা দান করতেন। একদিন আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) তাঁকে বললেন, তাঁর মত ছেলে তো আমাদেরও রয়েছে। এতে তিনি বললেন, এর কারণ তো আপনি নিজেও জানেন। তখন উমর (রাঃ) ইবনু আব্বাস (রাঃ) কে ডেকে إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন। ইবনু আব্বাস (রাঃ) উত্তর দিলেন, এ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর ওফাত নিকটবর্তী বলে জানিয়ে দেয়া হয়েছে। উমর (রাঃ) বললেন, আমিও এ আয়াতের ব্যাখ্যা জানি, যা তুমি জানো।