Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৪২৪

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের মধ্যে অনেক মুহাদ্দাস (যার অন্তরে সত্য কথা অবতীর্ণ হয়) ব্যাক্তি ছিলেন। আমার উম্মতের মধ্যে যদি কেউ মুহাদ্দাস হন তবে সে ব্যাক্তি উমর। যাকারিয়া (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে অতিরিক্ত বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী বনী ইসরাঈলের মধ্যে এমন কতিপয় লোক ছিলেন, যাঁরা নবী ছিলেন না বটে তবে ফিরিশতাগণ তাঁদের সাথে কথা বলতেন। আমর উম্মতে এমন কোন লোক হলে সে হবে উমর (রাঃ)। ইবনু আব্বাস (রাঃ) (কুরআনের আয়াতে) ولا محدث অতিরিক্ত বলেছেন।

ছবি বানান