বু
বুখারী শরীফ - হাদীস নং ৩৪৫
وَقَالَ أَبُو حَازِمٍ عَنْ سَهْلٍ صَلَّوْا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزْرِهِمْ عَلَى عَوَاتِقِهِمْ আর আবূ হাযিম (রহঃ) সাহল ইবন সা’দ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, সাহাবায়ে কিরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তহবন্দ কাঁধে বেঁধে সালাত আদায় করেছিলেন ৩৪৫। আহমদ ইবনু ইউনুস (রহঃ) ..... মুহাম্মদ ইবনুল মুনকাদির (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা জাবির (রাঃ) কাঁধে তহবন্দ বেঁধে সালাত (নামায/নামাজ) আদায় করেন। আর তাঁর কাপড় (জামা) আলনায় রক্ষিত ছিল। তখন তাঁকে এক ব্যাক্তি বললঃ আপনি যে এক তহবন্দ পরে সালাত আদায় করলেন? তিনি উত্তরে বললেনঃ তোমার মত আহাম্মকদের দেখানোর জন্য আমি এরূপ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমাদের মধ্যে কারই বা দু’টো কাপড় ছিল?