Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৪৬০

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

তিনি বলেন, আমি সা’দ (রাঃ) কে বলতে শুনেছি যে, আরবদের মধ্যে আমিই সেই ব্যাক্তি যে আল্লীহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপ করেছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে থেকে লড়াই করেছি। তখন গাছের পাতা ব্যতীত আমাদের কোন আহার্য ছিল না। এমনকি আমাদেরকে (কোষ্ঠকাঠিন্য হেতু) উট অথবা ছাগলের ন্যায় বড়ির মত মল ত্যাগ করতে হত। আর এখন (এ অবস্থা দাঁড়িয়েছে যে,) বনু আসাদ আমাকে ইসলামের ব্যাপারে লজ্জা দিচ্ছে। আমি তখন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হব এবং আমার আমলসমূহ বৃথা যাবে। বনূ আসাদ উমর (রাঃ) এর নিকট সা’দ (রাঃ) এর বিরুদ্ধে যথা নিয়মে সালাত (নামায/নামাজ) আদায় না করার অভিযোগ করছিল। আবূ আবদুল্লাহ ইমাম বুখারী (রহঃ) বলেন ইসলামের তৃতীয় ব্যাক্তি একথা দ্বারা তিনি বলতে চান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যারা প্রথমে ইসলাম এনেছিল আমি এদের তিনজনের তৃতীয়।

ছবি বানান