বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৪৬৩
তিনি বলেন, একদা জনৈক কায়িফ (রেখা চিহ্ন বিশেষজ্ঞ) আসে, সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। উসামা (রাঃ) ও তাঁর পিতা (পা বাইরে রেখে উভয়ই একটি চাঁদরে আবৃত করে) শুয়ে ছিলেন। কায়িফ (তাদের শুধু পা দেখে বলে উঠলেন, এ পা গুলো একটি অন্যটির অংশ। রাবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে (কায়িফের মন্তব্যটি) আয়িশা (রাঃ) কেও অবহিত করলেন।*