বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৪৬৬
তিনি বলেন, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এক ব্যাক্তিকে দেখতে পেলেন যে, মসজিদের এক কোণে তার কাপড় টেনে নিচ্ছে, তিনি বললেন, দেখতো লোকটি কে? সে যদি আমার নিকট থাকত (তবে আমি তাকে সদুপদেশ দান করতাম) তখন একজন তাঁকে বলল, হে আবূ আবদুর রহমান, আপনি কি তাকে চিনতে পেরেছেন। তিনি উসামা (রাঃ) এর পুত্র মুহাম্মদ। এ কথা শুনে ইবনু উমর (রাঃ) মাথা নীচু করে দু’হাত মাটি আঁচড়াতে লাগলেন এবং বললেন, রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দেখলে নিশ্চয়ই আদর করতেন।