Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৪৭৬

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি বলেন, উবায়দুল্লাহ ইবনু যিয়াদের সম্মুখে হুসাইন (রাঃ) এর (বিচ্ছেদকৃত) মস্তক আনা হল এবং একটি বড় পাত্রে তা রাখা হল। তখন ইবনু যিয়াদ তাঁর (নাকে মুখে) খুচাতে লাগল এবং তাঁর রূপ লাবণ্য সম্পর্কে কটুক্তি করল। আনাস (রাঃ) বললেন, (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গের মধ্যে) হুসাইন (রাঃ) গঠন ও আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবয়বের সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ছিলেন। (শাহাদাত বরণকালে) তাঁর চুল ও দাঁড়িতে ওয়াসমা (এক প্রকার পাতার রস) দ্বারা কলপ লাগানো ছিল।

ছবি বানান