Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৪৮৬

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মুতা যুদ্ধে শাহাদাত বরণকারী যায়েদ (ইবনু হারিসা) জাফর (ইবনু আবূ তালিব) ও (আবদুল্লাহ) ইবনু রাওয়াহা (রাঃ)-এর মৃত্যু সংবাদ যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই আমাদিগকে শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, যায়েদ (রাঃ) পতাকা ধারণ করে শাহাদাত বরণ করেছেন। তারপর জাফর (রাঃ) পতাকা ধারণ করে শাহাদাতের মর্যাদা লাভ করলেন। এরপর আবদুল্লাহ ইবন রাহওয়া (রাঃ) পতাকা হাতে নিয়ে শাহাদাত বরণ করলেন। তিনি যখন এ কথাগুলি বলছিলেন তখন তার উভয় চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। (এরপর বললেন) আল্লাহ তা’আলার অন্নতম বিশিষ্ট তরবারী [খালিদ ইবন ওয়ালিদ (রাঃ)] পতাকা উঠিয়েছিলেন অবশেষে আল্লাহ মুসলিমগণকে বিজয় দান করেছেন।

ছবি বানান