বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৪৯১
তিনি বলেন, আমি আবূ মূসা আশআরী (রাঃ) কে বলতে শুনেছি যে আমি এবং আমার ভাই ইয়ামান থেকে মদিনায় আগমন করি এবং বেশ কিছুদিন মদিনায় অবস্থান করি। তখন আমরা মনে করতাম যে, আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারেরই একজন সদস্য। কেননা আমরা তাঁকে এবং তাঁর মাকে অহরহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে যাতায়াত করতে দেখতাম।