Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৪৯৬

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

তিনি বলেন, যে রোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেন সে সময়ে তাঁর কন্যা ফাতিমা (রাঃ) কে ডেকে আনলেন এবং তাঁর সাথে চুপে চুপে কিছু বললেন। এতে ফাতিমা (রাঃ) কেঁদে দিলেন। এরপর আবার কাছে ডেকে এনে তার সাথে চুপে চুপে কিছু বললেন। এতে তিনি হেসে দিলেন। আয়িশা (রাঃ) বলেন, আমি এ ব্যাপারে ফাতিমা (রাঃ) কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুপেচুপে অবহিত করলেন যে তিনি এ রোগে ওফাত লাভ করবেন। এতে আমি কেঁদেছিলাম। তারপর আবার আমাকে চুপেচুপে জানালেন যে আমি তাঁর পরিবার-পরিজনের প্রথম ব্যাক্তি যে তাঁর সাথে মিলিত হব। এতে আমি হেসেছিলাম।

ছবি বানান