বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৫৩৩
দু’ব্যাক্তি অন্ধকার রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে বের হলেন। হঠাৎ তারা তাদের সন্মুখে একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন। রাস্তায় তাঁরা যখন ভিন্ন হয়ে পড়লেন তখন আলোটিও তাঁদের উভয়ের সাথে ভিন্ন ভিন্ন হয়ে গেল। মা’মার (রহঃ) সাবিত (রহঃ) এর মাধ্যমে আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, এদের একজন উসায়দ ইবনু হুযায়র (রাঃ) এবং অপরজন এক আনসারী ব্যাক্তি ছিলেন এবং আম্মদ (রহঃ) সাবিত (রহঃ) এর মাধ্যমে আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, উসায়দ (ইবনু হুযায়র) ও আব্বাস ইবনু বিশর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলেন।