বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৫৩৮
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে (সর্বপ্রথম) যে চার ব্যাক্তি সম্পূর্ণ কুরআনুল কারীম হিফয করেছিলেন, তাঁরা সবাই ছিলেন আনসারী। (তাঁরা হলেন) উবাই ইবনু কা’ব (রাঃ), মু’আয ইবনু জাবাল (রাঃ), আবূ যায়েদ (রাঃ), যায়েদ ইবনু সাবিত (রাঃ)। কাতাদা (রহঃ) বলেন, আমি আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, আবূ যায়েদ কে? তিনি বললেন, উনি আমার চাচাদের মধ্যে একজন।