বুখারী শরীফ - হাদীস নং ৩৫৬
وَقَالَ الْحَسَنُ فِي الثِّيَابِ يَنْسُجُهَا الْمَجُوسِيُّ لَمْ يَرَ بِهَا بَأْسًا. وَقَالَ مَعْمَرٌ رَأَيْتُ الزُّهْرِيَّ يَلْبَسُ مِنْ ثِيَابِ الْيَمَنِ مَا صُبِغَ بِالْبَوْلِ. وَصَلَّى عَلِيٌّ فِي ثَوْبٍ غَيْرِ مَقْصُورٍ হাসান (রহঃ) বলেনঃ মাজূসী (অগ্নিপূজক)-দের তৈরি কাপড়ে সালাত আদায় করার কোন ক্ষতি নেই। আর মা’মার (রহ') বলেনঃ আমি যুহরী (রহঃ)-কে ইয়ামানের তৈরি কাপড়ে সালাত আদায় করতে দেখেছি, যা পেশাবের (কাপড় ধৌত করার পরও পেশাবের দাগ যায়নি এমন কাপড়) দ্বারা রঞ্জিত ছিল। ’আলী ইবন আবূ তালিব (রাঃ) অধোয়া নতুন কাপড়ে সালাত আদায় করতেন। ৩৫৬। ইয়াহইয়া (রহঃ) .... মুগীর ইবনু শু’বা থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি কোন এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি বললেনঃ হে মুগীরা! লোটাটি লও। আমি তা নিলাম। তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন। তখন তাঁর দেহে ছিল শামী জুব্বা। তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন। কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন। আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাতের উযূর ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করলেন। আর তাঁর উভয় মোজার উপর মাসেহ করলেন ও পরে সালাত (নামায/নামাজ) আদায় করলেন।